ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ bd royters

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুর মহানগরীর বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দুটি পোশাক কারখানার লে অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক আব্দুল বাতেন, রমজান আলী ও রাহেলা জানায়, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে সবাই বাসায় ফিরে যান। রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পায়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

শ্রমিকরা জানায়, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানার লে-অফ ঘোষণা করে। আজ তাদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল।

এদিকে ভোগড়া এলাকায় একই মালিকানাধীন অপর একটি কারখানার শ্রমিকরাও তাদের কারখানার প্রধান ফটকে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ তাদের লে অফ নোটিশে উল্লেখ করেছেন, করোনা মহামারির কারণে তাদের কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এবং কারখানাটি চালানোর মতো তাদের সামর্থ্য নেই। তাই আইন অনুযায়ী তারা কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print