ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ৪৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লা মহানগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তায় নির্মিত একটি পূজামণ্ডপের ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিনকে প্রধান করে এবং অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ ও আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া আফরিনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ঘটনার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবারও (১৪ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল অব্যাহত ছিল। এছাড়া বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল ছাড়াও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুমিল্লায় আসেন।

এদিকে বিষয়টি তদন্ত করতে আওয়ামী লীগের একটি সংসদীয় টিম বৃহস্পতিবার সকালে কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

একই সময়ে ঘটনাস্থলে আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা সার্কিট হাউজে দলীয় ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। ঘটনাস্থলে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংবাদিকদের বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠি ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print