ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আগামী বুধবার ব্যাংক বন্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামী বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তীতে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন করে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) ২০ অক্টোবর নির্ধারণ করেছে। ফলে আগামী ২০ অক্টোবর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার নির্ধারণ করা হলো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print