ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়েজিদের বাসায় বিস্ফোরণে নিহত ১ আহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বায়েজিদের বালু ছড়ার একটি বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন নিহত ও দুজন অগ্নিদগ্ধ হয়েছেন।  নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক প্রকাশ আকাশ (২৭)।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বালুছড়া কাসেম ভবনে এ মৃত্যুর ঘটানা ঘটে বলেছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি জানান, সকালে বায়েজীদ বোস্তামি থানাার বালুচড়া একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

.

স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় ঘরে দুই জন পুরুষ ছিলেন এবং ঘরের বাইরে দিয়ে একজন শিশু হেঁটে যাচ্ছিলো। মূলত তারাই ঘটনার কবলে পড়েন। পর দগ্ধদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই জনের শরীরেরই প্রায় ৭০ শতাংশ করে পুড়ে গেছে।

জানা যায়, তিনতলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি মসজিদ ও তৃতীয় তলায় একটি মাদরাসা রয়েছে। ভবনের নিচতলায় কয়েকটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। তবে ঠিক কি কারণে এ বিস্ফোরণ ঘটে তা এখনো জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print