ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনায় ভারতে এক দিনে মৃত্যু ৫৬১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনাভাইরাসে আবারও ভারতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে এবার চিঠি দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে উৎসবে লাগাম টানার নির্দেশ দিল মোদি সরকার। ভারতে উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ।

আজ রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫ হাজার ৯০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম হলেও সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে। মহারাষ্ট্র, কেরালার মতো রাজ্যে কোনোমতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে।

উৎসবের মৌসুমে পশ্চিমবঙ্গতেও বেড়েছে সংক্রমণ। এদিকে গতকাল ও আজ দেশে মৃতের সংখ্যা পাঁচ শ’র গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫৬১ জন। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৫৪ হাজার ২৬৯ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print