ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মহাখালির সাততলা বস্তিতে আগুন পুড়ে গেছে শতাধিক ঘর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86
.

রাজধানীর মহাখালির সাততলা বস্তিতে আগুন লেগেছে। এতে প্রায় শতাধিক বস্তিঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম এ খবর নিশ্চিত করেছে।

আজ রবিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, মহাখালির বস্তিতে আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের ১৭টি ইউনিট কাজ করছে। কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

মহাখালী এলাকার একজন বাসিন্দা জানান, সোমবার প্রথম প্রহরে মহাখালীর জনস্বাস্থ‌্য ইনস্টিউটের পেছনে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখেন তারা। ফায়ার সার্ভিস কাজ শুরু করার পর আগুন স্তিমিত হয়ে আসে।

রাতের ওই সময়ে আগুন যখন লাগে তখন বস্তির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বস্তির বাসিন্দারা বৈদ‌্যুতিক গোলযোগ বা রান্নার চুলা থেকে আগুন লাগার সন্দেহের কথা বললেও অগ্নিনির্বিাপক বাহিনী অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, তাও তাৎক্ষণিকভাবে নিরূপন করতে পারেননি তারা।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print