ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভুয়া মুক্তিযোদ্ধা বলায় চবি’র ভিসি’র বিরুদ্ধে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cu-vc
চবি ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিশিষ্ট মুক্তিযোদ্ধ অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনকে ভুয়া মুক্তিযোদ্ধা বলার অভিযোগেে একই  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।

আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে মানহানির মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন নিজে।

আদালত অভিযোগটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে আগামী এক মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন  বলেন, গত ২৮ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চবির সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ আলমের নাগরিক স্মরণসভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আমাকে উদ্দেশ্যে করে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহের কথা বলেছিলেন। বিষয়টি আমার জন্য মানহানিকর। তাই তার বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছি।’

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print