ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীর ধানক্ষেত থেকে মৃত হাতি উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালীর ধানক্ষেতে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের মৃত হাতিটি উদ্ধার করেছে।

আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চাম্বল বন বিভাগের পূর্বপাশে ধানক্ষেতে মরা হাতিটি দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে একটি টিম পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের ছোটবিল এলাকার ধানক্ষেত থেকে মৃত হাতিটি উদ্ধার করে।

জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কিভাবে হাতিটি মারা গেছে এখন পর্যন্ত নিশ্চিত নই। হাতির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হাতিটি কিভাবে মারা গেলো তা উদঘাটনে ময়নাতদন্ত করে দেখা হবে। পরে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে বলে বন বিভাগ জানিয়েছে।

উপজেলা উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাতিটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের পর মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হবে। ধারণা করা হচ্ছে এটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫।

এর আগে গত বছরের জুন মাসে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অইব্যার খীল নামক পাহাড়ি এলাকায় এক বন্য হাতির অস্বাভাবিক মৃত্যু হয়। তাছাড়া সম্প্রতি সাতকানিয়ায় ধানক্ষেতে বৈদ্যুতিক তারের ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া একটি মৃত মা হাতির মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print