ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আবরার ফাহাদ হত্যা মামলার রায় ২৮ নভেম্বর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই দিন ধার্য করেন। আজ আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে আটক ২২ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আসামি মো. মুজাহিদুর রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। এই মামলার মোট ২৫ আসামির মধ্যে ২৫ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন আদালত।

এর আগে গত ২৪ অক্টোবর প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন শেষ করেন এবং তিনি মামলার ২৫ আসামি সবার মৃত্যুদণ্ড দাবি করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগ তাদের বহিষ্কার করে। ঘটনার পরদিন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print