ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরী থেকে সীতাকুণ্ডের গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গ্রেফতার মো. ইব্রাহিম।

জেলার সীতাকুণ্ডে গণধর্ষণ মামলার এক আসামীকে নগরীর চান্দগাঁও থানার টেক বাজারপোল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতারকৃত এ আসামীর নাম মো. ইব্রাহিমকে (৪০)।  তিনি সীতাকুণ্ড থানার মাহমুদাবাদ চৌধুরীপাড়ার মো. দেলোয়ারের ছেলে।

আজ বুধবার (১৭ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি জানান, গত ১৫ জুলাই সীতাকুণ্ডের এক তরুণীকে আসামী মোঃ খোকন (২৮),মোঃ ইব্রাহীম (৪০),মোঃ সাগর (২৩) এবং মোঃ মুন্না (২০) বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে।  এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ লায়লা বেগম (৪০) বাদী হয়ে গত ৫ অক্টোবর চারজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৩৩/৩৫৮।

গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার টেক বাজারপোল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ও অপর সহযোগীরা বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে ভিকটিমকে ধর্ষণ করেছেন বলে জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print