ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জাতিসংঘের ত্রাণ নিয়ে নৌবাহিনীর ২ জাহাজ ভাসানচরে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

 রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ত্রাণ সহায়তার ১৩৭ দশমিক ২৮ টন মালামাল নিয়ে হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে।

বুধবার নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ এসব মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়।

‘বানৌজা টুনা’ দুপুর ১২টার দিকে এবং ‘বানৌজা তিমি’ দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছেছে!

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বলেন, জাহাজ দুটিতে মোট ১৩৭ দশমিক ২৮ টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল।

.

ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যার হাউসে নেওয়া হয়। রোহিঙ্গাদের জন্য দুই জাহাজে ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো— স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ।

উল্লেখ্য, কক্সবাজারে চাপ কমাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ডিসেম্বরে রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ছয় দফায় ১৮ হাজার ৫২১ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print