ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়েজিদে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী: অভিযুক্ত আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ধর্ষক আল আমিন।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষণের অভিযোগে আল আমিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। স্থানীয় একটি পোষাক কারখানার শ্রমিক ওই তরুণী রাতে কারখানা থেকে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানায়।

গতকাল শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানা নেজাম মামার খানকা শরীফের দিকে এ ঘটনা ঘটে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, রাতে গার্মেন্টস থেকে কাজ করে বাসায় ফেরার পথে আল আমিন ঐ গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের বড় বোন থানায় অভিযোগ করলে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print