ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নারীর কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র করা হবে-বিএসসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

b-s-c-pic
.

প্রবাসী কল্যান ও বৈদেশি কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

দেশের মোট জনসংখ্যা অর্ধেকেরও বেশী নারী হওয়ায় সরকার নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও আর্থিক সমৃদ্ধি ও পূর্নবাসন কল্পে ব্যাপক প্রকল্প গ্রহন করেছে।

মন্ত্রী বৃহস্পতিবার বিকালে  নগরীর নাছিরাবাদস্থ চট্টগ্রামে আল গারনি গ্রিনল্যান্ড স্কিল ট্রেনিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে এখন আর কোন অদক্ষ নারী শ্রমিক বিদেশে যায়না। বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ উদ্যোগে চট্টগ্রাম আল গারনি গ্রিনল্যান্ড প্রশিক্ষন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

যার মাধ্যমে প্রতি বছর দুই হাজার নারী শ্রমিক হাউস কিপিং কাজের প্রশিক্ষন নিতে পারবে। এতে করে এসব প্রশিক্ষিত নারী সৌদি আরবে গিয়ে কাজের সুযোগ পেলে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে।

বিএমইটি’র ডিজি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব বেগম সামসুন নাহার,আল গারনি’র সৌদি প্রতিনিধি খালেদ মাসরুম, গ্রিনল্যান্ড কোম্পানির প্রতিনিধি আবদুল হাই উপস্থিত ছিলেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print