ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ার খবর গত ৬ ডিসেম্বরই পাওয়া যায়। এবার তাদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এমনটি নিশ্চিত করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

নাম প্রকাশ না করা এই দুই ক্রিকেটার বর্তমানে রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।

এর আগে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবের কারণে অসম্পূর্ণ অবস্থায়ই বাতিল করা হয়েছিল জিম্বাবুয়েতে শুরু হওয়া বিশ্বকাপ বাছাইপর্ব। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পায় বিশ্বকাপের টিকিট।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে নারীরা। জিম্বাবুয়েতে বাছাই পর্ব পেরিয়ে এমন সাফল্যর দেখা পেয়েছেন জাহানারা আলম, সালমা খাতুনরা। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে গত বুধবার সকালে দেশে ফিরেছেন তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print