ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর ফাঁসির আদেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. রিয়াজ হোসেনকে (২৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর খন্দকার আরিফুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডিত আসামি রিয়াজ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি পতেঙ্গা থানার খালপাড় এলাকার শাহাজাহান গলিতে শ্বাসরোধ করে স্ত্রী রুমা বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৪ সালের ৩ মার্চ রুমা বেগমের পিতা সিরাজুল হক বাদী হয়ে রিয়াজ হোসেনকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পুলিশের দীর্ঘ তদন্ত শেষে একমাত্র আসামি রিয়াজের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। অভিযোগ পত্রের ভিত্তিতে ৬ সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে আজ রবিবার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপিকে অ্যাডভোকেট ইয়াসির হামিদ মাহিম জানান, ছয় জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলায় স্বামী রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print