ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাবি ছাত্রলীগ নেত্রীকে মারধরের ঘটনায় নিজ দলের ৫ নেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাল্গুনী দাস তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় একই সংগঠনের পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ পরোয়ানা জারি করেন।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদী পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল জাহিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জন্য আবেদন করা হয়। শুনানি শেষে সোমবার (১৩ ডিসেম্বর) আদালত আবেদন মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আসামিরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাহ জালাল, মো. এনামুল ও শেখ তানসেন। এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগ এনে ভুক্তভোগী ফাল্গুনী দাস আদালতে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print