ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৩৬ লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে এতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে।

শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী যুগান্তরকে ৩০ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৭২ যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লঞ্চটি বর্তমানে সুগন্ধা নদীর দিয়াকুল পাড়ে ভেড়ানো রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print