ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মদপানে ৩ বন্ধুর মৃত্যু, দুইজন হাসপাতালে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাবনা পৌর এলাকায় চক ছাতিয়ানী মহল্লায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের পৌর এলাকার চক ছাতিয়ানি মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে (৩২) রুবেল। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে মদ কিনে ছাতিয়ানী কলাবাগান মাঠপাড়ায় পান করেন। শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল রাজশাহী হাসপাতালে মারা যায়।

আশঙ্কাজনক অবস্থায় সবুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রতন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে শহরের বড় বাজার এলাকা থেকে মদপান করে তিনজনের মৃত্যু হয়। আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print