ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসতঘরে ঢুকে উল্টে গিয়ে ঘুমন্ত স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের নাতি ও নাতনি।

আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

আহত নাতি মিনাজ (১৬) ও নাতনি মমতাজকে (০৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোহাব্বত কবীর জানান, সারবোঝাই একটি ট্রাক জামালপুর থেকে কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিল। ভোর ৪টার দিকে ঢাকা-রৌমারী সড়কে উপজেলার সীমান্ত এলাকার গারোহাড়ি ডাংধরা গ্রামে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক জয়নালের বসতঘরে ঢুকে যায়।

এতে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের ঘরে ঘুমিয়ে থাকা তার নাতি ও নাতনিও আহত হন। এ ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-রৌমারী সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print