ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাত্রী দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী বরসহ ৩ জন নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বরিশাল জেলার মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১২টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কাজিরহাট ঈদগাঁ এলাকায় মুলাদী-মীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহতরা হলেন কাজিরচর ইউনিয়নের বড়ইয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে ইদ্রিস আলী হাওলাদার (৬০), কালাই নলীর ছেলে হারুন নলী (৪৫) ও মোনাছেফ নলীর ছেলে রাজিব নলী (২৩)। এদের মধ্যে রাজিব নলী মোটরসাইকেল চালাচ্ছিলেন।

কাজিরচর ইউনিয়নের বড়ইয়া কাজিরচর এলাকার গ্রাম পুলিশ আব্দুল খালেক জানান, রাজিব নলী ওমানে থাকতেন। প্রায় ১ সপ্তাহ আগে তিনি দেশে আসেন। রোববার সকালে বিয়ের জন্য পাত্রী দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

মোটরসাইকেলটি কাজিরচরহাট ঈদগাঁ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে রাস্তা ও পার্শ্ববর্তী গর্তে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে দেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print