ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আগ্রাবাদে দিন দুপুরে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি: প্রতিকী।

চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে প্রকাশ্য দিবালোকে ব্যাংক কর্মচারী থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ কর্মাস কলেজ রোডে প্রিমিয়ার ব্যাংকের সামনে এ ছিনাতাইয়ে ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা টাকা ছিনতাইয়ের শিকার প্রিমিয়ার ব্যাংক কদমতলী শাখার পিয়ন সাখাওয়াত হোসেন জানান, দুপুর ১২টার দিকে আগ্রাবাদের ইস্টার্ন ব্যাংক থেকে সাড়ে ৩ লাখ টাকা তুলে তিনি আগ্রাবাদ প্রিমিয়ার ব্যাংকে যাচ্ছিলেন। এসময় হেলমেট পরা দুই মোটর সাইকেল আরোহী প্রিমিয়ার ব্যাংকের সামনে থেকে টাকার প্যাকেটটি কেড়ে নিয়ে নিমিষেই কমার্স কলেজের সামনে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে আগ্রাবাদ এলাকায় মোবাইল ডিউটিতে থাকা ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর দুলাল কিশোর মজুমদার পাঠক ডট নিউজকে বলেন, টাকা ছিনতাইয়ের একটি ঘটনা আমরা শুনেছি। এ ব্যাপারে অনুসন্ধ্যান চলছে। তবে ছিনতাইয়ের ঘটনাটি সত্য না মিথ্যা তা এখনো বুঝতে পারছি না। আমরা এলাকার লোকজনের সাথে কথা বলছি এবং ঐ এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এসব দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেবো।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print