ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজধানীতে বাস থেকে ফেলে দিয়ে যাত্রীকে হত্যার অভিযোগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর ওয়ারীতে যাত্রীবাহী বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে মো. ইরফান আহমেদ (৪৮) নামের এক যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জয়কালী মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইরফান নবাবপুরের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা এলাকায় থাকতেন।

জানা গেছে, জয়কালী মন্দির এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার ওসি কবীর হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, ইরফান যাত্রাবাড়ীর দিক থেকে আসা একটি বাসের যাত্রী ছিলেন। শুনেছি, মৃত্যুর আগে তিনি বলেছেন- তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়।

বাসটি চিহ্নিত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, বাসটি জব্দ এবং চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। চালক বা হেলপারকে গ্রেফতার করা গেলে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print