ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশে এখন কোন খাদ্য সংকট নেই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আরো একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

তিনি আজ মঙ্গলাবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসুচী বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মার্কিন পররাস্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, তিনিই এখন বাংলাদেশের প্রধামন্ত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন।

খাদ্যমন্ত্রী বলেন বাংলাদেশে এক সময় খাদ্যের ঘাটতি ছিল। এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়েছে দেশ। দেশে এখন কোন খাদ্য সংকট নেই। আমরা এখন খাদ্য রপ্তানি করছি। তিনি বলেন,প্রধামন্ত্রীর প্রতিশ্রুত ১০টাকার খোলা বাজারে চাল নিয়ে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। সামনেও এ ধরনের অনিয়ম করলে কোন ছাড় দেয়া হবেনা।

মন্ত্রী বলেন, ৯৬ সালে ২৬ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি নিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম। এখন অভ্যন্তরীন চাহিদা মিঠিয়ে ২২ লাখ মেট্রিকটন খাদ্য মজুদ আছে। খাদ্য পরিদর্শকদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আপনারা জনগনের মনিব নন সেবক। সেবক এবং সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

এসময় খাদ্য মহাপরিদর্শক বদরুল আহসান, চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন,আঞ্চলিক খাদ্য পরিদর্শক আবদুল কাদিরসহ মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও উপজেলার খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print