ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

আরও খবর: সীতাকুণ্ডের জিপিএই ইস্পাতে বিভিন্ন ঘটনা

পুলিশ জানায়, জিপিএইচ ইস্পাত লিঃ এর রড তৈরী কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিক রঞ্জিত দাশের দেহ। লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানাটিতে গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print