ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালী থেকে ৩টি ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এসময় মো. সাহাব উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার সাহাব উদ্দিন বাঁশখালী থানার সরল এলাকার মৃত সামসু মিয়ার ছেলে।

আজ রবিবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি দল বাঁশখালীর হালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি ওয়ানশুটারগান, আট রাউন্ড কার্তুজ, ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় সাহাব উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র কেনা-বেচা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেপ্তার সাহাব উদ্দিনের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print