ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাট্টলীতে শিশু কন্যাকে ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার কাট্টলী লঙ্কাপাড়ায় ১৪ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে দিপু দাস (২০) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিপু দক্ষিণ কাট্টলী এলাকার লঙ্কাপাড়া প্রকাশ জেলেপাড়ার মণীন্দ্র দাশের বাড়ির সুজন দাশের ছেলে।

ছয়দিন আগে দিপু শিশুটির বাসায় ঢুকে শিশুকে ধর্ষণ করে। এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতের খাবার শেষে বাসায় একা ঘুমিয়ে পড়ে ওই শিশু। পাশের বাড়ির দিপু দাস কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় পেয়ে ওই মেয়ে শিশুর মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা শেষে মা বাদী হয়ে পরদিন দুপুর ২টায় পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের ছয়দিন পর অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print