ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নানার বাড়ীতে মামার হাতে খুন দুই শিশু কন্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে মামার হাতে খুন হয়েছে দুই শিশু। আজ সোমবার দুপুরে উপজেলার কাজির বলশা গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতেরা হলো-ছায়মা (৪) ও তৃপ্তি (৩)। এ ঘটনায় দুই শিশুর মামা ঘাতক মাহবুবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া প্রাথমিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মাহবুব ওই গ্রামের আব্দুস সালামের বড় ছেলে। তিনি একজন মানসিক প্রতিবন্ধী বলে এলাকাবাসী জানায়।

পুলিশ জানায়, ১০-১২দিন আগে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা গ্রামের সালামের বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তার দুই মেয়ে। মাহবুব দুপুরে তার বোন হালিমার মেয়ে তৃপ্তি এবং ছালমা বেগমের মেয়ে ছায়মাকে ঘরে ডেকে এনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ সময় বাড়ির অন্যরা পাশের ঘরে খাওয়া-দাওয়া করছিলেন। জানতে পেরে শিশুর স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print