ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এক কেজি ক্রিস্টাল মেথসহ ৬ বিদেশী নাগরিক গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) ও কাঠভর্তি ট্রলারসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছে ২ বিজিবি ব্যাট্যালিয়ন সদস্যরা।

বুধবার (৯ মার্চ) বিকেলে সেন্টমার্টিনের অদূরে নাফনদীর মোহনায় বিজিবি’র বিশেষ টহল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ট্রলারটি তল্লাশি করে এক কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটকরা হল, মিয়ানমার আইকাব জেলার মৃত মুজিবুল্লাহের ছেলে মো. ইলিয়াস (৫৫), একই এলাকার করিম উদ্দিনের ছেলে মো. করিম (২০), মো. আনুর ছেলে মো. ইমাম হোসেন (২৭), মো. আবুল কালামের ছেলে মো. শাহ আলম (৩০), মৃত জাকারিয়ার ছেলে মো. ফোরকান (২৬) ও আব্দুল করিমের ছেলে মো. আব্দুল হাফেজ (৪০)।

লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোয়েন্দা তথ্যে খবর আসে মিয়ানমার হতে কাঠ বোঝাই একটি ট্রলার নাফনদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সেখানে মাদক আইসও রয়েছে। এ খবরে বিজিবি’র টহলদল সন্দেহভাজন ট্রলারটিকে চ্যালেঞ্জ করে এবং থামার সংকেত দেয়। বিজিবি’র সংকেত পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তা জব্দ করা হয়। পরে ভাটার কারণে ট্রলারটি জিন্নাহ খালের চরে আটকা পড়ে। পরবর্তীতে রাতের জোয়ারে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয় ট্রলারটি।

তিনি আরও জানান, জব্দকৃত কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এবং আটক মিয়ানমারের ৬ নাগরিককে জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print