ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডের দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজির হাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের স্বপন রায় (২৮) ও তার স্ত্রী সুমি রায় (২৩)। তারা দুজনই উত্তরা ইপিজেডের সনিক নামক একটি কম্পানির কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে ওই দুর্ঘটনা ঘটে।

নীলফামারী সদর থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান বলেন, তারা তিনজন শ্রমিক একই মোটরসাইকেলযোগে উত্তরা ইপিজেডে আসছিলেন। পথে একটি ইজিবাইক অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা (সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে) একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-২২৭৫) চাপা দিলে ঘটনাস্থলে ওই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন তাদের সঙ্গে থাকা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুকুমার রায় (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print