ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হালিশহরে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকার নিজ বাসা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উক্ত কিশোরীকে ধর্ষণের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর ওই বাসার ভাড়াটিয়া আলমগীর হোসেন পলাতক রয়েছেন।

গতকাল রবিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে আলী শাহ মাজার সংলগ্ন ভাড়া বাসা থেকে ১৩ বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আজ সোমবার দুপুরে হালিশহর থানায় মামলা করেছেন।

পরিবারের বরাত দিয়ে হালিশহর থানা পুলিশ জানায়, কিশোরী সকালে প্রাইভেট পড়ে আসার পর দীর্ঘ সময় ধরে রুমে একা ছিল। তার সঙ্গে কথা বলতে ওই কিশোরীর পিতা ঘরে ঢুকলে মেয়ের নিথর দেহে মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাতে ওই কিশোরীর নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হয়েছে। ওই বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন অটোরিকশাচালক আলমগীর হোসেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। বাসায় স্ত্রী না থাকার সুযোগে আলমগীর ওই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করতে পারে। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print