ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা চেয়ারম্যান প্রার্থীর!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লালমনিরহাটের হাতীবান্ধায় সফিকুল ইসলাম আক্কেল নামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (১৬ মার্চ) সকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আক্কেল আমঝোল এলাকার রমজান আলীর ছেলে।

জানা গেছে, সফিকুল ইসলাম আক্কেল বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এসে প্রথমে একটি গাছে ওঠেন। পরে ওই গাছ থেকে বিদ্যুতের খুঁটিতে চলে যান তিনি।

এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আক্কেলকে উদ্ধার করেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, তা জানা যায়নি। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print