ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে শাহেদা আক্তার রিপা, ইতি, আফ্রিদা ও আকলিমা খাতুন একটি করে গোল করেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভারতের জামশেদপুরে ম্যাচের ৪৬ সেকেন্ডেই এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক শামসুন্নাহারের কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন আফ্রিদা। তবে নিজের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। বক্সের সামনে ডিফেন্ডারদের ভুল বল পেয়ে গোল করেন নেপালের ফরোয়ার্ড।

পরের পাঁচ মিনিটে দুই গোলে ম্যাচ থেকে নেপালকে ছিটকে দেয় গোলাম রব্বানী ছোটনের দল। ৩৩ মিনিটে আকলিমা খাতুন নেপালের জালে বল পাঠান। দুই মিনিট পর ইতির জোরালো শট বাঁক খেয়ে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে। বিরতির আগে নেপালের গোলরক্ষকের ভুলে স্কোরলাইন বাড়ায় বাংলাদেশ। বক্সের মধ্যে বল গ্রিপে নিতে পারেননি নেপালী গোলরক্ষক। শাহেদা আক্তার রিপা গোল করে দল ৪-১ ব্যবধানে এগিয়ে দেন।

মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার ভিন্ন প্রতিজ্ঞা!মিস ওয়ার্ল্ড ক্যারোলিনার ভিন্ন প্রতিজ্ঞা!

বিরতির পর বাংলাদেশ আক্রমণ অব্যাহত রেখেও আর ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে নেপালের আমিশা গোল করে পরাজয়ের ব্যবধানটা কমিয়েছে মাত্র।

বাংলাদেশের এটা প্রথম জয় হলেও নেপালের টানা দ্বিতীয় হার। আগামী ১৯ মার্চ দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print