ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

আজ সোমবার (২১ মার্চ) ভোরে উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র প্রিমিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী মুুহাম্মদ হারুনুর রশিদ (২৭), নগরীর আন্দরকিল্লার বাসিন্দা সাংবাদিক ও গীতিকার ফারুক হাসানের পুত্র রিজভী শাকিল, মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমর আলী এলাকার সাইফুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকার মৃত নওশের আলীর ছেলে খোরশেদ আলী ও নগরীর সাগরিকা অলংকার এলাকার সালামত আলীর ছেলে মনসুর আলী।

.

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া পথে ৪ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা যান। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ও চালক। প্রাইভেটকারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছিল। সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print