ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মালয়েশিয়া নয়, সোনাদিয়া দ্বীপে উদ্ধার ১৪৯ রোহিঙ্গার ঠাই হল ভাসানচরে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে উদ্ধার ১৪৯ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) ভোরে তিনটি বাসে করে তাদের ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সোমবার বিকেলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে এসব রোহিঙ্গাকে মহেশখালী থানার পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগিতায় মালয়েশিয়ায় যেতে কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানিয়েছে, কয়েক দিন আগে থেকে এসব রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে একটি বড় ইঞ্জিনচালিত বোটে তুলে দালাল চক্র। পরে তাদের সোমবার মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে দালাল চক্র বোট নিয়ে পালিয়ে যায়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মহেশখালীর সোনাদিয়া দ্বীপ প্রথমে ১৩৫ জন, রাতে আরও ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার এসব রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করে। এসময় খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে এসব রোহিঙ্গাদের উদ্ধার করে। দালালের সহযোগিতায় তারা ইঞ্জিন বোটে মালয়েশিয়া যাচ্ছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

প্রসঙ্গত, ইতিপূর্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে ২২ হাজারেরও অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print