ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবক খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হাটহাজারী নন্দীর হাটে দুর্বৃত্তেদের ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ মামুন নামে একজনকে আটক করেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর জাহাঙ্গীরকে মৃত্যু ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদকসেবীদের সাথে মোবাইল ফোন নিয়ে জাহাঙ্গীরের বিরোধের জের ধরে মাদকসেবীরা তাকে ছুরিকাঘাত করে।

মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতেয়াবাদস্থ নন্দীর এলাকায় দু পক্ষের মধ্যে বিরোধের জের ধরে জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়। তাকে গুরুত্বরবস্থায় হাসপােতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এদিকে স্থানীয় সুত্রে জানাগেছে, মাদকসেবীদের মধ্যে মারামারি থামাতে গিয়ে একে পক্ষের ছুরিকাঘাতে মারা গেছে জাহাঙ্গীর। অপর এক সুত্র দাবী করেন মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডের সাথে স্থানীয় যুবক হেলাল, সালাউদ্দিন ও মামুন জড়িত। পুলিশ মামুনকে আটক করেছে। তবে এ ব্যাপারে জানাতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print