ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বন্দরটিলায় লরীর ধাক্কায় রিকশা আরোহী বাবা ছেলে নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার বন্দরটিলা এলাকায় কন্টেইনারবাহী লরীর ধাক্কায় রিকশা আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় বন্দরটিলা শাহ প্লাজা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

.

নিহতরা হলেন, পিতা আবু সালেহ (৩৮) ও ছেলে আব্দুল মোমিন (৫)।

এ ঘটনায় আবু সালেহ স্ত্রী, আরেক ছেলে এবং রিকশাচালক আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার ওসি (তদন্ত) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশা যোগে ইইপজেডস্থ বে শপিং সেন্টারে যাচ্ছিল আবু সালেহ। এ সময় তাদের রিকশা বন্দরটিলায় পৌছলে পিছন থেকে একটি বন্টেইনারবাহী লরী রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। ৩ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একারণে কিছু সময়ের জন্য সড়কে যানচলাচল বন্ধ ছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print