ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও কাজীর দেউড়ীতে অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রমজান মাসে বাজার মনিটরিং এর অংশ হিসেবে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রতিদিন অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এরই অংশ হিসেবে আজ শনিবার (৯ এপ্রিল) দিনভর নগরীর পাইকারী বিক্রি কেন্দ্র খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও কাজীর দেউড়ী বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বিভিন্ন ম্যাজিস্ট্রেট।

অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৫ মামলায় ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চলে।

.

সকালে নগরীর খাতুনগঞ্জে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযান চলে দুপুর পর্যন্ত। এ সময় বিভিন্ন পাইকারি দোকানে ক্রয় ও বিক্রয় রশিদের পাশাপাশি মূল্য তালিকা পরীক্ষা করা হয়। অনিয়ম পাওয়ায় ইবনাত ট্রেডিং, আকমল ট্রেডিং ও নাইফ ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি বলেন, বেশি দামে তেল, লবণ, মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি ও দোকানে পণ্য মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে মামলা দেওয়া হয়েছে। মামলায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযান পরিচালনা করেন এছাড়া নগরীর বহদ্দারহাট এলাকায়। তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৫ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের। আর নগরীর কাজির দেউড়ী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print