ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঢাকা নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানে কেনা কাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।

রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান সংঘর্ষের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাত ১টার দিকে তিনি বলেন, ‘এখনো সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ১১টার নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানের সঙ্গে কথা কাটাকাটি হয়, পরে তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট এলাকায় যান ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। পরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print