ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

`সরকার দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে’: ডা.শাহাদাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়া আলমের বক্তব্যে বুঝা যায় দেশে আইনের শাসন নেই, আছে এক দলীয় শাসন। র‌্যাবের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তা আইন বিভাগের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ আইন বিভাগের কোনো ক্ষমতা নেই। সরকার যেভাবে চায় সেভাবে আইন প্রয়োগকারী সংস্থা মানুষের উপর আইন প্রয়োগ করছে। এই সরকার দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে। দেশের আইন এর স্বাধীনতা কোথায়? আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যতদিন পর্যন্ত আইন বিভাগের স্বাধীনতা প্রতিষ্ট হবে না ততদিন পর্যন্ত মানুষ ন্যায় বিচার পাবে না এবং মানুষ তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। এই সরকার আসার পর থেকে রাষ্ট্রের সকল অঙ্গগুলো কে ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি আজ ২৪ এপ্রিল রবিবার, দুপুরে আদালতে হাজিরা শেষে কোর্ট হিল চত্বরে বক্তব্যকালে উপরোক্ত কথাগুলো বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী প্রতিনিয়ত মিথ্যা মামলায় জর্জরিত। ছোট বড় সকল নেতার বিরুদ্ধে এই সরকার একাধিক মামলা দিয়েছে। পবিত্র মাহে রমজানেও হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় হাজিরার অপেক্ষায় থাকে। সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি’ সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ন আহ্বায়ক এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ন আহবায়ক এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য এডভোকেট মফিজুল হক ভুঁইয়া,গাজী মোঃ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, এডভোকেট নেজাম উদ্দিন, হাজী নবাব খান,জিয়াউর রহমান জিয়া,এডভোকেট জাহিদ বিন রশিদ, প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print