ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় ছোট ভাইকে হত্যা, ফটিকছড়িতে গ্রেফতার স্বামী-স্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সম্পত্তি বিরোধের জেরে ছোট ভাই জানে আলমকে হত্যার অভিযোগে বড় ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রবিবার (২৪ এপ্রিল) সকালে ফটিকছড়ির ভূজপুর থানার শান্তিরহাটের ছোট বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃকতরা হলেন- লাল মিয়া সওদাগর বাড়ির মৃত উকিল আহমদের ছেলে খোরশেদ আলম (৪৫) তার স্ত্রী খালেদা বেগম (৪০)। আসামিরা নিহত জানে আলমের আপন বড় ভাই, ভাবি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ সিনিয়র সহকারী-পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। তা নিয়ে গত ৯ এপ্রিল বিকাল ৫টার দিকে বড় ভাই খোরশেদ আলম (৫০) এবং ভাবী সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা বেগমের (৪০) সঙ্গে জানে আলমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জানে আলমকে বড় ভাই খোরশেদ ও ভাবি খালেদা লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত জানে আলমকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে গত ১২ এপ্রিল দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় বড় ভাই এবং ভাবির নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‌্যাবের এই সিনিয়র সহকারী পরিচালক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print