ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোয়েন্দা সংস্থার দুই সদস্য নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি শহরে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দার সংস্থার দুই সদস্য নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটর সাইকেল আরোহীর নাম, আবু দাউদ (২৮) ও ঈসা রুহুলুল্লাহ (২৫) বলে জানা গেছে।

রাঙামাটি সদর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

.

প্রত্যেক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে ঐ দুই আরোহী বনরূপা থেকে ভেদভেদির দিকে যাচ্ছিল; যাওয়ার পথে পাবলিক হেল্থ এলাকায় তারা একটি (সিএনজি) অটোরিক্সা ওভার টেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি পাহাড়িকা বাস ধাক্কা মেরে চলে যায়, এসময় বাইকসহ দুই আরোহী রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন পাঠক ডট নিউজকে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। নিহতরা একটি গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানাবেন।

রাতে এ রিপোর্ট পর্যন্ত ঘাতক বাসটির চালক পলাতক রয়েছে। নিহত দুই জনই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য বলে পুলিশ জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print