ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকালে আওয়ামী লীগ নেতা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

CTG A L
বিজিবির কর্তৃক আটক দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সুজন। ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালিতে ইউপি নির্বাচন চলাকালে নির্বাচনী কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সুজনকে আটক করেছে বিজিবি।

আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তাকে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, আব্দুল কাদের সুজনকে বিজিবি আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে।  আপাতত  ম্যাজিস্ট্রেটের হেফাজতে রয়েছেন।  পরবর্তীতে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত জানাবেন।

তিনি জানান, ভোট কেন্দ্রে তার ছোটভাই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের সময় বিজিবি সদস্যরা তাকে করেছে।

আব্দুল কাদের সুজন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

জানাগেছে আব্দুল কাদের সুজনের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো.আব্দুল ওয়াদুদ কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ভাইয়ের পক্ষে তিনি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ঢুকে অবৈধভাবে প্রভাব বিস্তার করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী তাকে বেশ কয়েকবার সর্তক করেছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print