ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিমেন্ট ক্রসিং এ সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় সড়ক দুঘর্টনায় বেণুরাম নাথ (৪৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ মে) সকালে দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।

নিহত বেণুরাম নাথ চট্টগ্রাম মহানগর পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সের অধিনে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, সিমেন্ট ক্রসিং টিএসপি কমপ্লেক্সের সামনে কাভার্ড ভ্যান বা লরির চাপায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। যতটুকু জেনেছি তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। আর পথিমধ্যেই এই দুর্ঘনায় তিনি নিহত হন।’

তিনি আরও বলেন, ‘নিহত পুলিশ সদস্যের লাশ তার বড় ভাই ও বোন জামাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি এখনো শনাক্ত করতে পারেনি। তবে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print