ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সীলমারা ব্যালট পেপারসহ আ’লীগ প্রার্থী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_1চট্টগ্রামের পশ্চিম পটিয়া  কর্ণফুলী থানার এলাকায় সীল মারা ব্যালট পেপারসহ আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হাজী সাবের আহমেদকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চরপাথরঘাটা  ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বেশ কিছু সিল মারা ব্যালট পেপার এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে  বিজিবি।

কর্ণফুলি থানা এলাকায় নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান দুপুরের দিকে একটি ভোট কেন্দ্রে গিয়ে এই প্রার্থীবেশ কিছু ব্যালট পেপার নিয়ে সীল মারেন। তা আবার বাইরে নিয়ে যান। পরে খবর পেয়ে বিজিবি তাকে হাতেনাতে আটক করেছে।

আটক চেয়ারম্যান প্রার্থী সাবের আহমদকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সকাল ১১টার দিকে কর্ণফুলি ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে একটি মাইক্রোবাস থেকে চেয়ারম্যান প্রার্থী হাজী সাবের আহমেদকে আটক করা হয়। এসময় ওই মাইক্রোবাস থেকে নৌকা প্রতীকের সিল মারা বেশকিছু ব্যালট উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print