ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১ জানুয়ারী থেকে ডোর টু ডোর বজ্য সংগ্রহ করবে চসিক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামকে “পরিচ্ছন্ন ও সবুজ” নগরী গড়ে তোলার প্রত্যয়ে ব্যয়বহুল “ডোর টু ডোর”আবর্জনা সংগ্রহ ও অপসারন কার্যক্রম ১ জানুয়ারী থেকে শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রথম পর্যায়ে নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর ওয়ার্ড,১৫ নং বাগমনিরাম ওয়ার্ড, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড, ৩১ নং আলকরন ওয়ার্ড এবং ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য ও আবর্জনা সংগ্রহ ও অপসারন কার্যক্রম প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

আরো জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবক ঘর হতে সরাসরি বর্জ্য সংগ্রহ করবে। তাদের হাতে ঘরে সংরক্ষিত বর্জ্য ও আবর্জনার বিনটি তুলে দিতে হবে।

নির্দ্দিষ্ট সময়ের আগে বা পরে বর্জ্য ও আবর্জনা ডাষ্টবিন বা অন্য কোথাও ফেলা যাবে না। এ নিয়ম লংঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দূর্গন্ধমুক্ত,স্বাস্থ্য সম্মত নির্মল পরিবেশ গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print