ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে ধোঁয়ায় আতঙ্ক

চট্টগ্রাম বন্দরের ফাইল ছবি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম বন্দরের ফাইল ছবি।

চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে রাখা দীর্ঘদিনের পুরানো একটি জীর্ণশীর্ণ কনটেইনার থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কনটেইনারটি সরিয়ে নেওয়ার পর ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায়।

আজ মঙ্গলবার(৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, কনটেইনারের পণ্য অনেক আগে আমদানি করা হয়েছিল। কনটেইনারে অ্যাসিড থাকতে পারে। পুরনো ও জরাজীর্ণ কনটেইনারগুলো বন্দরের একপাশে রাখা ছিল। দ্রুত বন্দরের যন্ত্র দিয়ে কনটেইনারটি আলাদা করে সরিয়ে রাখা হয়। এর আগেই ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে যায় ।

চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা জানান, ২০১২ সাল থেকে কনটেইনারটি বন্দরে পড়ে আছে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক ভর্তি কনটেইনার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বিভিন্ন ইয়ার্ড, টার্মিনালে বছরের পর বছর পড়ে থাকা রাসায়নিকের কনটেইনার চিহ্নিত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে। কাস্টম হাউস কর্তৃপক্ষও যত দ্রুত সম্ভব স্পট নিলাম বা ধ্বংসের উদ্যোগ নিচ্ছে। সোমবার স্পট নিলামে ২ কনটেইনার হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রি করেছে কাস্টম হাউসের নিলাম শাখা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print