ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএম ডিপো পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের টিম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরস্থ বিএম ডিপোর রাসায়নিক বিষ্ফোরণে স্বাস্থ্য ঝুঁকির অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম।

রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা.নাজমুল ইসলামের নেতৃত্বাধীন তদন্ত টিমের সদস্যরা আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থল বিএম ডিপো পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, মেডিকেলের কিডনি বিশেষজ্ঞ এনামুল হক শামীম, ডিএনসিসি ডেডিকেডেট কোভিট হাসপাতালের পরিচালক লেফটেনেন্ট কর্ণেল মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, ইভালুয়েটর ডা. ফাবলিনা নওশিন, আইএইচআর এর ডাটা ম্যানেজার রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ড্রাষ্টিয়াল সেফটি এন্ড হেলথ ডিপার্টমেন্টের কেমিষ্ট মো. জিয়াউল হক, ডেপুটি চিফ কেমিষ্ট হুমায়ন কবির।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. মো. নাজমুল ইসলাম বলেন, বিএম ডিপোতে রাসায়নিক বিষ্ফোরণ হয়েছে। আমাদের রোগ নিয়ন্ত্রণ শাখায় রেডিয়েশন হেজার্ট এবং কেমিক্যাল হেজার্ড বিষয়ে কাজ করি। এখানে রাসায়নিক বিষ্ফোরণে কী ধরণের স্বাস্থ্য ঝুঁকি হয়েছে তা খতিয়ে দেখতে আমরাএসেছি। এছাড়া এই স্বাস্থ্য ঝুঁকিতে পড়া রোগীরা চমেকে কিভাবে চিকিৎসা নিচ্ছে তাও দেখব। এদিকে সকালে ঢাকা থেকে সিআইডি’র একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print