ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারায় ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার (২৯) কে গ্রেফতার করেছে।

গতকাল ৯ জুন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ নওফেল আলম সঙ্গীয় ফোর্সদের নিয়ে উপজেলার বারখাইন ইউনিয়নের গ্রামের বাড়ি শোলকাটা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নেছার মুন্সী ঐ এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ আবুল কালাম ও সাগেরা খাতুনের পুত্র।

.

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ নওফেল আলম জানান, গ্রেফতারকৃত মুন্সী নেছার জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই এলাকার মরহুম মোজাম্মেল হক চৌধুরীর পুত্র রাশেদুল হক চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। নেছারের অত্যাচারে এ পরিবারটি অতিষ্ট হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত রাশেদুল হক চৌধুরী বাদী হয়ে মুন্সী নেছারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল (ঢাকা) মামলা নং-৪৮৫/২০২০, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯, যাহা সাইবার পিটিশন চট্টগ্রামের মামলা নং-১৭৯/২১ এবং হুমকি দেয়ায় আনোয়ারা থানার এস.আই মোঃ আবুল ফারেজ জুয়েল বাদী হয়ে মুন্সী নেছারের বিরুদ্ধে মামলা নং ৩২/২২, তাং-২৫/৫/২০২২, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ দায়ের করেন। মামলার পর থেকে আসামী মোহাম্মদ ছমির উদ্দিন প্রকাশ মুন্সী নেছার পলাতক থাকে। গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেওফতার করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print