ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বছরে প্রথম সকালে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বছরের প্রথম দিনেই নাটোরের সিংড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

রবিবার সকাল নয়টার দিকে উপজেলার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সকালে লিখন পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। জোলারবাতা এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়। আহত হয় বাসটির অন্তত ১৫ যাত্রী।

ওসি আরও জানান, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার লিখন হোসেনের স্ত্রী সুলতানা এবং তাদের দুই সন্তান ঐশী ও সাকিব। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় যাদের হারিয়েছি

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print