ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসার প্রিন্সিপাল নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাওলানা মোরশেদুল হক (৫৫) নামে এক মাদ্রাসা অধ্যক্ষের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের সরল ইউনিয়নের পাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরশেদুল হক সাধনপুর বাণীগ্রাম মীর বাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে। তিনি শেখেরখীল দারুচ্ছালাম আর্দশ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আহতরা হলেন- শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে মো. মোজাম্মেল (৩০) ও কালীপুর ইউনিয়নের মতি দেব নাথের ছেলে অলক দেবনাথ (২০)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অলক দেবনাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ১০ টার দিকে পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে উপজেলামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. অমিত দাশ জানান, সড়ক দুঘটর্নায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, দুঘর্টনাস্থলে এক যাত্রী নিহত ও বাকি যাত্রীরা আহত হয়। দুঘর্টনাকবলিত বাস এবং সিএনজি অটোরিকশা দুইটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print